1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নারী ফুটবলারদের সাফল্য নিয়ে সিনেমা আসবে: জয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশের মানুষের স্বপ্নকে সত্যি করে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নিয়ে দেশে ফিরেছে বাংলার অদম্য নারীরা। গতকাল থেকেই বাংলার প্রতিটি মানুষের ভালোবাসায় সিক্ত তারা। বুধবার দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সানজিদা-কৃষ্ণার সঙ্গে হঠাৎ দেখা দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের।

নিজের তারকা খ্যাতি ভুলে ইতিহাস সৃষ্টিকারী সানজিদা-কৃষ্ণাকে জড়িয়ে ধরলেন জয়া। নারী ফুটবল দলকে আমন্ত্রণ জানালেন তার নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’ দেখতে।

এসময় জয় আহসান বলেন, বাংলার মেয়েদের এ সাফল্য আমাদের জন্য বিরাট অর্জন। ওরা এখনো অনেক ছোট তাই হয়তো বুঝে উঠছে পারছে না যে ওরা দেশের জন্য কত বড় কাজ করেছে।

নারী ফুটবলার চরিত্র নিয়ে সিনেমা বানানো কিংবা অভিনয় করার ইচ্ছে আছে কিনা? এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘আমার ধারণা এরকম তো হবেই। সিনেমা হবে। আমাদের পরিকল্পনাতেও এমন কাজ ছিলো। সেটা নিশ্চয় আরও তাড়াতাড়ি হবে।’

প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার দেশের ১১ সিনেমা হলে মুক্তি পাচ্ছে মাহমুদ দিদার পরিচালিত সিনেমা ‘বিউটি সার্কাস’। জয়া আহসান ছাড়াও এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com