1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেবে না বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নির্বাচন আয়োজনের জন্য ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এখনই সময়সীমা বেঁধে দেবে না বিএনপি। সরকারকে উপযুক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (১৯ আগস্ট) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্তে একমত হয়েছেন নেতারা। তবে, নীতিনির্ধারকদের মতে, অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্রসংস্কার করে সরকারের উচিত দ্রুত নির্বাচন দেওয়া।

বিএনপির নীতিনির্ধারকেরা মনে করছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রশাসনসহ আর্থিক খাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা দেশবাসীকে আশান্বিত করছে। বিএনপি এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বৈঠকে আরও দুটি সিদ্ধান্ত গৃহীত হয়। একটি হলো, ২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞের পুনঃতদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করবে বিএনপি। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হন। অন্যটি হচ্ছে, আগামী ১ সেপ্টেম্বর সাড়ম্বরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

বৈঠকে স্থায়ী কমিটির নতুন দুই সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও এ জেড এম জাহিদ হোসেনকে অভিনন্দন জানানো হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নবনিযুক্ত এই দুই সদস্যকে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ সময় দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে তারা সেখানে দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com