1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- নাজিফ ফোয়াদ (২৪), মো. সিরাজুল আবেদীন শুভ (২৪), মিজানুর রহমান আরসান (২৪), ইব্রাহিম শেখ (২৭) ও তানিজল হক সিফাত (২৪)।

রোববার (২৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ২৬ অক্টোবর রাত ১০টার দিকে শাহজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা খিলগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

গত ১৯ জুলাই বাদ জুমা খিলগাঁও থানার মেরাদিয়া বাজারের মোড়ে অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল মো. আহাদুল ইসলাম। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলিতে আহাদুল গুরুতর আহত হয়।

আহত আহাদুলকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়-ভীতি ও নিরাপত্তাহীনতায় আহতের নিজ এলাকা বরিশালের মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়। এ ঘটনায় গত ১৭ অক্টোবর আহাদুল ইসলামের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি মামলা রুজু হয়।

খিলগাঁও থানায় রুজু হওয়া মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com