1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে বিচ্ছিন্ন রাখা যাবে না : পুতিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৫২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে তার দেশকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন রাখা যাবে না।

তিনি আরো বলেছেন, ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পাশ্চাত্য যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ফলে দেশটির উন্নয়ন ও অগ্রগতিও রুখে দেয়া সম্ভব হবে না।

গতকাল সোমবার রাশিয়ার শীর্ষস্থানীয় সরকারির কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি।

পুতিন বলেন, নিষেধাজ্ঞা আরোপের কারণে বিদেশি হাই-টেক পণ্যের সঙ্গে রাশিয়ার সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর মস্কোর ওপর পশ্চিমা দেশগুলো হাজারও নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্ব অর্থনীতি থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করে মস্কোকে পশ্চিমা দেশগুলোর কাছে নতিস্বীকারে বাধ্য করার জন্য এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সোমবারের কনফারেন্সে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, “আমি জানি যে, এটি একটি জটিল দায়িত্ব। আমরা সবাই বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত রয়েছি। আর এ বিষয়টিও পরিষ্কার যে, বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় আমরা বেঁচে থাকতে পারব না।”

তিনি স্পষ্টভাবে বলেন, বর্তমান যুগে রাশিয়াকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা অসম্ভব। সরকারি কর্মকর্তাদের দেশের স্বার্থ রক্ষায় উদ্বুদ্ধ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, দেশকে বড় ধরনের চ্যালেঞ্জ থেকে রক্ষা করতে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। সূত্র: আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com