1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নেত্রকোণায় জমিয়তের বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার : মানবাধিকারের নামে পশ্চিমা গোলামী জিঞ্জির গলায় পরতে প্রস্তুত নয় বাংলাদেশের মানুষ। আমার দেশ, আমাদের সিদ্ধান্ত। এর ভালোমন্দ আমরাই ঠিক করব। এতে কারো নাক গলানোর সুযোগ নেই।
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে সারাদেশে আজ ২৫ জুলাই শুক্রবার বাদ জুমআ বিক্ষোভের ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ঢাকার বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন জেলা-মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা জমিয়ত আয়োজিত বড়বাজার জামে মসজিদের সামন থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে ক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা সভাপতি মুফতি মো: তাহের কাসেমী। হাফেজ আবুল কাশেম ও আব্দুল হাদী ফরাজীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মুফতি আফজাল হোসাইন রাহমানী, জেলা সাধারনসম্পাদক মাওলানা মফিজুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হোসাইন, সহসাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ফারুকী, জেলা সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রুহুল আমীন নগরী, মোহনগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, পুর্বধলা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম,
জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মুফাজ্জল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, যুব জমিয়ত নেতা মাওলানা আরমান হোসাইন বাকী,
জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক দিলোওয়ার হোসাইন ইফতি প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুফতি তাহের কাসেমী বলেন, তথাকথিত জাতি সংঘের মানবাধিকার কার্যালয় বাংদেশের জনগণ চায়না।
আফজাল রাহমানী বলেন, জনগণ এই সরকারকে বিদেশিদের সাথে চুক্তি করার ম্যান্ডেট দেয়নি, তাই দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নিন।
রুহুল আমীন নগরী বলেন, জনগণ ড. ইউনুসের বিরুদ্ধে ফুঁসে উঠলে পালানোর পথ পাবেননা। ধর্মপ্রাণ জনতা সরকারের দেশ বিরুধী যেকোন সিদ্ধান্ত রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রয়োজনে আরেকটি জুলাইবিপ্লবের ডাক দেয়া হবে তবুও দিল্লী ও মার্কিনীদের সেবাদাস হতে দেয়া হবেনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com