1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নেপাল বাংলাদেশ ইয়ুথ এন্ড কালচারাল প্রোগ্রাম এর অংশ হিসেবে দাউদকান্দিতে ভ্রমণ করছে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৫৭ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ নেপাল বাংলাদেশ ইয়ুথ এন্ড কালচারাল প্রোগ্রাম এর অংশ হিসেবে দাউদকান্দিতে ভ্রমণ করছে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। দলটি দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনের আমন্রনে দাউদকান্দিসোনালী আঁশ ইন্ডাস্ট্রি, মৎস্য প্রকল্প ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর পরিদর্শন করেন। বাংলাদেশে নেপাল শিক্ষার্থীদের এটাই প্রথম স্টাডি ট্যুরিজম, তাই বিদেশি শিক্ষার্থীদের কাছে পর্যটন আকর্ষণের ক্ষেত্র তৈরী করবে এই আয়োজন।
বাংলাদেশের মানুষের পল্লীর জীবনযাত্রা শিল্প স্বাস্থ্য সেবা পরিদর্শনে আসে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে দাউদকান্দিতে তাদেরকে অভ্যর্থনা জানায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান। নেপালের শিক্ষার্থীদের কে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানায় উপজেলা প্রশাসন। এসময় আগত অতিথিরা মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে বৈদেশিক মুদ্রা আহরণ, মৎস্য ও খাদ্য উৎপাদন, পাট শিল্পে সমৃদ্ধ মেঘনা ও গোমতী নদী বেষ্টিত কুমিল্লার দাউদকান্দি,সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্লাবনভূমিতে মৎস্য চাষের প্রকল্প পরিদর্শন করেন। বাংলাদেশের মানুষের আতিথিয়তায় মুগ্ধতা প্রকাশ করেন অতিথিরা।

এই ভ্রমণ দুই দেশের মধ্যে পর্যটন বিকাশ সাংস্কৃতিক বিনিময়ে ভূমিকা রাখবে। প্রাকৃতিক সৌন্দর্যে বাংলাদেশের সাথে নেপালের মিল খুঁজে পান শিক্ষার্থীরা। বাংলাদেশের শিক্ষার্থীদের নেপাল ভ্রমনের আহ্বান জানান তারা।
গ্রামীণ জীবনে আজ আধুনিকতার ছোঁয়া। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে এসেছে ব্যাপক পরিবর্তন। অতিথিদের কাছে এ বিষয়গুলো তুলে ধরেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান
মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান।

ডেলিগেটদের মাঝে নেপাল ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের পদ্মা কন্যা মাল্টিপল ক্যাম্পাসের সাইকোলজি ও ক্লিনিকাল সাইকোলজি বিভাগের ৩০জন শিক্ষার্থী ও ছয় জন শিক্ষক অংশগ্রহণ করেন। ৭ দিনের সফরে ১৪ অক্টোবর তারা বাংলাদেশে আসেন। এ সময় শিল্প প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, পর্যটন এলাকা পরিদর্শন করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com