1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পবিত্র ঈদুল আযহায় দেশবাসীকে কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর শুভেচ্ছা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮১ বার দেখা হয়েছে

ত্যাগ, মানবিকতা ও সম্প্রীতির চেতনায় ঈদ উদযাপনের আহ্বান; দেশীয় খামারিদের গবাদিপশু ব্যবহারে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ২৭ মে ২০২৬ : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের মহান আদর্শ আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।
তিনি বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর মূল শিক্ষা নিহিত। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করাই হোক সবার অঙ্গীকার।
মন্ত্রী দেশবাসীর প্রতি স্বাস্থ্যবিধি মেনে, পরিচ্ছন্নতা বজায় রেখে এবং পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
শুভেচ্ছা বার্তার শেষে মন্ত্রী মহান আল্লাহর দরবারে দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।
ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com