1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পরকীয়া প্রেমের সন্দেহ, স্ত্রীকে খুন করে থানায় স্বামী!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্ত্রীকে ‘খুন করে’ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের চিৎপুরের ওই ব্যক্তি থানায় গিয়ে স্ত্রীকে হত্যার কথা জানান। পুলিশ গিয়ে লাশটি ঘরের মধ্যে দেখতে পায়।

ওই ব্যক্তির নাম সঞ্জয় দাস। কলকাতার চিৎপুর থানা এলাকার রাজা মণীন্দ্র রোডের একটি ফ্ল্যাটে স্ত্রী মুনমুন দাসকে নিয়ে থাকতেন তিনি। তাদের সন্তানও রয়েছে। আজ সঞ্জয় দাস থানায় গিয়ে পুলিশকে জানান, তিনি স্ত্রীকে খুন করেছেন। এ কথা জানতে পারে ঘটনাস্থলে যায় চিৎপুর থানার পুলিশ। ফরেন্সিক কর্মকর্তারাও সেখানে যান।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে পড়েছেন নিহতের স্বজনরা। তবে ময়নাতদন্তের পর জানা যাবে, ওই নারীর মৃত্যু আসলে কীভাবে হয়েছে।

মুনমুনের পরিবারের লোকজনদের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মুনমুনের স্বামী সন্দেহ করতেন। কারও সঙ্গে কথা বললেই স্ত্রীকে সন্দেহ করতেন সঞ্জয় দাস। সেই সন্দেহেই খুন, নাকি অন্য কোনো কারণে তা খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com