1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পরিস্থিতির চরম অবনতি, পাকিস্তানকে দুষছেন আফগানরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মার্কিন বাহিনী চলে যাওয়ার পর থেকেই চরম অস্থীতিশীল হয়ে পড়েছে আফগানিস্তান। দেশটিতে বর্তমানে তীব্র লড়াই চলছে আফগান সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে। এরই মধ্যে দেশটির ৩৪টি প্রদেশের ৯টিই তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। সর্বশেষ গজনি শহরে প্রবেশ করেছে তারা। সেখানে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াই চলছে।

বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, প্রতিদিনই কোনও না কোনও প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে তালেবান। এতে দেশটিতে আতঙ্কে আছেন সাধারণ নাগরিকরা।

দেশটির এই পরিস্থিতিতে পাকিস্তান তালেবানের পক্ষ নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানবিরোধী প্রচারণা শুরু করেছেন আফগানরা। আফগান ইস্যুতে নেতিবাচক হস্তক্ষেপের জন্য তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই ক্যাম্পেইনে “স্যাংশন পাকিস্তান”, “স্টপ প্রক্সি ওয়ার”, “স্টপ সাপোর্টিং” টেরোরিস্ট গ্রুপ হ্যাশট্যাগ দিয়ে প্রচারণা চালাচ্ছেন আফগান নাগরিকরা। ৭০ হাজারের বেশি ফেসবুক ও টুইটার ব্যবকারী এই প্রচারণায় অংশ নিয়েছেন।

আফগানিস্তানের সরকারি আমলা, রাজনীতিবিদ, খ্যাতনামা ব্যক্তিত্ব সবাই নিজ নিজ ফেসবুক, টুইটারের মাধ্যমে পাকিস্তানের বিরোধিতা করে প্রচারণা করছে।

তালেবানের সাথে আফগান বাহিনীর লড়াইয়ে ডুরান্ড লাইনকে দোষারোপ করছেন আফগানরা। তাদের মতে, শুধুমাত্র সন্ত্রীদের নিরাপদ জায়গায়ই দিচ্ছে না পাকিস্তান, সেই সাথে অনেক সন্ত্রাসীও পাঠাচ্ছে দেশটিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com