1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পল্টনে চলাচল বন্ধ থাকবে যতদিন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর পল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। ব্যারিকেড ওই এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যতদিন এলাকাটি (পল্টন) সম্পূর্ণ নিরাপদ মনে না হবে, ততদিন এ অবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে পল্টন থানার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, যতক্ষণ পর্যন্ত এই এলাকা (পল্টন) পরিপূর্ণ নিরাপদ মনে না করব, ততক্ষণ এই এলাকায় যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ থাকবে।

এই মুহূর্তে এখানে (পল্টনে) রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অবকাশ নেই বলেও জানান তিনি।।

পুলিশের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে কিছুই হতে দেওয়া হবে না বলেও জানান বিপ্লব কুমার।

প্রসঙ্গত, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নয়াপল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। কার্যালয়ের মূল ফটকের বাইরে কড়া পাহারায় রয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে বিএনপি কার্যালয়ে প্রবেশ করেননি কোনো নেতাকর্মী।

বৃহস্পতিবার সকালে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত পুরো সড়কে চেকপোস্ট বসিয়ে নিয়ন্ত্রণ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com