1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পাঁচবিবিতে গরুর আক্রমনে শিশু আহতর প্রতিবাদ করায় পিটিয়ে হাসপাতাল পাঠালেন গরু মালিক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে

মোঃ মাফিজুল ইসলাম (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কুটহারা গ্রামে ছোট শিশু আয়ান (৩) প্রতিবেশীর গরু পা ও শিং দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। শিশুটির দাদি গরুকে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে ও গরু মালিককে বকাবকি করে । গরুর মালিক এতে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর করে। ভুক্তভোগী পরিবারটি প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগে জানা যায়, উপজেলার কুটহারা গ্রামের মোফাজ্জলের ছেলে আঃ রশিদের নাতি আয়ানকে প্রতিবেশী মৃত সিরাজুলের ছেলে মোশারফের গরু গুরুত্বর আহত করে। এসময় শিশুটির দাদি গরুটিকে বাঁশের কঙ্কি দিয়ে আঘাত করে এবং তাদেরকে গালমন্দ করে। এতে ক্ষিপ্ত হয়ে শহিদুল সহ তার ছেলে হান্নান হোসেন, হারুন রশিদ, মৃত সিরাজুলের ছেলে মোশারফ হোসেন, হাফিজার হোসেন, সুজন হোসেন, সাখাওয়াত হোসেন ছাতো ও ইলিয়াস হোসেন মিলে শিশুটির দাদি বুলবুলিকে মারধর করে আহত করে। এসময় শিশুর মা শাশুড়িকে উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও মারধর করে। ছেলের বউ ও স্ত্রীর আত্ম চিৎকারে রশিদ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসলে তাকেও দেশীয় অস্ত্র রড লাঠি সোটা হাসুয়া দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এসময় গরু মালিকের পরিবার একে একে শিশুর পরিবারের সবাইকে মারধর করে আহত করে। সবশেষে রশিদের বড়ভাই রহিদুল আহতদের উদ্ধার করতে গেলে তাকেও সারা শরীরে আঘাত করে এবং একপর্যায়ে পশু কুড়াল দিয়ে কপালে কোপ মেরে অনেকাংশ কেটে ফেলে। স্থানীয়রা সবাইকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। তবে রহিদুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শে বর্তমানে তার চিকিৎসা ঢাকায় চলছে। রাশিদের অভিযোগ তারা আমার বৃদ্ধ মা, বোন ও বেড়াতে আসা আত্মীয়-স্বজনকেও মারধর করেছে। তিনি বলেন, থানায় অভিযোগ করেছি সঠিক বিচারের আশায়।

সরেজমিনে ঘটনাস্থল গিয়ে দেখা যায় বিবাদী পক্ষের বাড়ির দরজায় তালা দেয়া। বাড়িতে কাউকে পাওয়া যায়নি এজন্য তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঁচবিবি থানার ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, রশিদ বাদী হয়ে একটি মারপিটের মামলা করেছে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান বলেও জানান ওসি মহোদয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com