1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘পাঁচ মিনিটের ভুল’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাড়ে তিন বছরে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতারে পা রেখেছিল আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি তারা। সেই দলকেই মঙ্গলবার এক ঝটকায় আকাশ থেকে মাটিতে নামিয়ে আনে সৌদি আরব।

‘সি’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতে বিশ্বকাপ ইতিহাসে বড় অঘটনের জন্ম দেয় টুর্নামেন্টের আগে নিজেদের সবশেষ ১০ ম্যাচের মাত্র দুটিতে জেতা দলটি।

ম্যাচের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে লিওনেল মেসি বললেন, বিশ্বকাপ অভিযানের শুরুটা এমন হবে, ভাবতেও পারেননি তারা। তিনি বলেন, “এটা এমন একটা পরিস্থিতি যেখানে এই দলের খেলোয়াড়রা কখনও পড়েনি। অনেক দিন পর আমরা এরকম বড় একটা ধাক্কা খেলাম। এমন শুরুর কথা আমরা ভাবিনি।”
ম্যাচের শুরুটা অবশ্য দারুণ হয় আর্জেন্টিনার। দশম মিনিটে পেনাল্টি গোলে দলকে এগিয়ে নেন মেসি। এরপর প্রথমার্ধে আরও তিনবার বল জালে পাঠায় তারা, তবে অফসাইডের বাঁশি বাজে প্রতিবারই। যদিও দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে দুবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গতিময় ফুটবলে এই অর্ধের শুরুতে পাঁচ মিনিটে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সৌদি আরব। ঘুরে দাঁড়ানোর অনেক সময় থাকলেও পারেনি কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

দুই গোল হজমের পর ম্যাচে ফেরা কঠিন হয়ে গিয়েছিল বলে মনে করেন মেসি। তিনি বলেন, “পাঁচ মিনিটের ভুলে আমরা ২-১ গোলে পিছিয়ে পড়লাম এবং তারপর ম্যাচটা খুব কঠিন হয়ে গিয়েছিল। আমরা একতা হারিয়ে ফেলি এবং বল এদিক-ওদিক মারতে থাকি।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com