1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আগামীকাল ভারত যাচ্ছে বাংলাদেশ জাতীয় টার্গেটবল দল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ বার দেখা হয়েছে

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আগামীকাল ভারত যাচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ টার্গেটবল দল। রাত ১১টায় ভারতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। আগামী ১২ থেকে ১৬ অক্টোবর মুর্শিদাবাদে ভারত জাতীয় টার্গেটবল দলের সাথে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় টার্গেটবল দল। বাংলাদেশ দলের এটাই প্রথম কোন বিদেশ সফর। প্রথম সফরকে স্মরণীয় করে রাখতে চান খেলোয়াড়রা। প্রস্তুতির জন্য দুই মাস অনুশীলন করেছে বাংলাদেশ দল। এর আগে ভারতের পুরুষ ও নারী দল বাংলাদেশ সফর করেছে। দু’বারই সিরিজ জিতেছে বাংলাদেশ। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবার দেশের বাইরে গিয়ে সিরিজ জয়ের টার্গেট করেছে বাংলাদেশ দল। সফরে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করছে স্টারটেক লিমিটেড।

বাংলাদেশ দলে ১০ জন খেলোয়াড়। কোচ ও কর্মকর্তা মিলে ১৪ জনের দল। সিরিজ শুরুর জন্য হাতে সময় থাকলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ও পর্যাপ্ত প্র্যাকটিসের জন্য আগেই ভারত যাচ্ছে বাংলাদেশ দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সফরের বিস্তারিত তুলে ধরে বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান স্টারটেক লিমিটেডের কো-অর্ডিনেটর সাব্বির আখতার, বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মশিউর রহমান সুমন, সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল টুলু ও বিএম শহিদুজ্জামান, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক সৈয়দা তাসলিমা আক্তার, টার্গেটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাসউদ করিম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com