1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পাকা আমের বরফি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফলের রাজা আম। এই ফল ছোট-বড় সবারই অনেক পছন্দের। বাজারে এখন পাকা আম উঠতে শুরু করেছে। আম দিয়ে বাহারি সব খাবার তৈরি করা যায়। তার মধ্যে ম্যাঙ্গো মিল্কশেক, ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো মাউস, ম্যাঙ্গো কাস্টার্ড, ম্যাঙ্গো লাচ্ছি অন্যতম।

তবে কখনো কি আমের বরফি খেয়েছেন? চাইলে মাত্র ৪ উপকরণ দিয়েই আপনি এই রেসিপি তৈরি করতে পারবেন। জেনে নিন আমের বরফি তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. আম ১ কাপ (কেটে নেওয়া)
২. চিনি ১ কাপ
৩. দুধ আধা কাপ ও
৪. নারকেল গুঁড়া ২ কাপ।

পদ্ধতি

প্রথমে ব্লেন্ডারে দুধের সঙ্গে কাটা আম ভালো করে ব্লেন্ড করে নিন। তারপর প্যানে আমের পেস্ট ঢেলে নিন। এতে চিনি মিশিয়ে বারবার নাড়তে থাকুন।

তারপর নারকেল গুঁড়া ভালো করে মিশিয়ে প্রায় ২০ মিনিট রান্না করুন। ঘন ঘন নাড়তে হবে তাহলে নীচে আটকে যাবে না। প্যানের গা ছেড়ে যতক্ষণ মিশ্রেণটি উঠে আসবে না ততক্ষণ নাড়তে হবে।

এবার মিশ্রণটি একটি পাত্রে নামিয়ে চামচ দিয়ে উপরে সমান করে নিন। ৩০-৪০ মিনিট অপেক্ষা করার পর মিশ্রণটি শক্ত হয়ে গেলে পাত্রটি উল্টে একটি প্লেটে ঢেলে নিন।

তারপর পছন্দের আকৃতিতে কেটে নিন আমের বরফি। একবার খেলে মুখে লেগে থাকবে এই আমের বরফি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com