1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পাকা আমের ভাপা সন্দেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে চলে না। দুপুর কিংবা সকাল একটু মিষ্টি না খেলে ভূরিভোজ যেন অসম্পূর্ণ থেকে যায়। তবে গরমে মিষ্টির জায়গা কিছুটা হলেও কেড়ে নিয়েছে আম। হিমসাগর থেকে ল্যাংড়া-নানা স্বাদের আমে মজেছে বাঙালি। আমের সঙ্গে মিষ্টির কিন্তু কোনও বিরোধিতা নেই। বরং আম দিয়েই বানিয়ে নিতে পারেন ভাপা সন্দেশ।

উপকরণ-

ছানা ৩০০ গ্রাম

চিনি ৩ টেবিল চামচ

দুধ ৩ টেবিল চামচ

পাকা আমের এসেন্স ১ চা চামচ

পাকা আমের রস ৪ কাপ

লেবুর রস ১ চা চামচ

পাকা আমের ভাপা সন্দেশ

প্রণালী-

মিক্সিতে ছানা, চিনি, পরিমাণ মতো দুধ আর পাকা আমের এসেন্স দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। গ্যাসে কড়াই বসিয়ে মাঝারি আঁচে ১ কাপ পানি গরম করুন। এরপর কড়াইয়ে একটা গ্রিল স্ট্যান্ড বসিয়ে তার ওপরে টিফিন বাক্সটা রেখে তাতে তৈরি করে রাখা মিশ্রণটি ঢেলে টিফিন বক্সের ঢাকনা ভালো করে বন্ধ করে দিন। কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে কম আঁচে ৩০ মিনিট ভাপিয়ে নিতে হবে।

আধঘণ্টা পরে গ্যাস বন্ধ করে টিফিন বক্স নামিয়ে নিন। একটু ঠান্ডা হতে দিন। তারপর সন্দেশ বক্স থেকে বের করে নিজের ইচ্ছেমতো আকারে কেটে নিন।

অন্য একটি কড়াইয়ে পাকা আমের রস, পরিমাণ মতো চিনি ও লেবুর রস দিয়ে মাঝারি আঁচে সমানে নাড়তে থাকুন। যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়, ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। মিশ্রণটি জেলির মতো আঠালো হতে শুরু করলে গ্যাস বন্ধ করে একটা পাত্রে নামিয়ে রাখুন। এবার সন্দেশের ওপরে জেলি ভালো করে মাখিয়ে পরিবেশন করুন আমের ভাপা সন্দেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com