1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পাকিস্তানি তালেবান সদস্যদের লাশ গ্রহণের দাবি অস্বীকার করল রেডক্রস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের একজন গভর্নর তালেবানের নিহত পাকিস্তানি সদস্যদের লাশ ইসলামাবাদে স্থানান্তরের জন্য রেকক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে যে দাবি করেছেন তা অস্বীকার করে আন্তর্জাতিক রেডক্রস।
আফগানিস্তান রেডক্রিসেন্ট এক টুইটার বার্তায় বলেছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে কোনো লাশ স্থানান্তরের জন্য তাদের কাছে কোনো পক্ষ থেকেই আবেদন জানানো হয়নি এবং তারা এরকম কোনো কাজে জড়িত নন। আন্তর্জাতিক রেডক্রসের শাখাগুলো মুসলিম দেশগুলোতে রেডক্রিসেন্ট নামে কাজ করে।

পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশের গভর্নর জিয়াউল হক আমিরখিল মঙ্গলবার দাবি করেছিলেন, রেড ক্রিসেন্টের মাধ্যমে গত তিন সপ্তাহে ৩৯ পাকিস্তানি নাগরিকের লাশ পাকিস্তানে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, এসব পাকিস্তানি তালেবানের পক্ষে যুদ্ধ করতে এসে আফগান সেনা অভিযানে নিহত হয় এবং তাদের লাশ তুরখাম স্থলবন্দর দিয়ে পাকিস্তানে নেয়ার কাজ করে রেড ক্রিসেন্ট।

তবে আফগানিস্তান নাকি পাকিস্তান- কোন দেশের রেডক্রিসেন্ট এ কাজ করেছে তা জানাননি আমিরখিল।তিনি আরো দাবি করেন, আনুষ্ঠানিকভাবে এই ৩৯ লাশ পাকিস্তানে গেলেও অনানুষ্ঠানিকভাবে চোরাইপথে আরো বহু পাকিস্তানির লাশ দেশটিতে সরিয়ে নেয়া হয়েছে।

কয়েকদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদও বলেছিলেন, আফগানিস্তানে হতাহতদেরকে পাকিস্তানে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। আফগান কর্মকর্তারা বরাবরই তালেবানকে সহযোগিতা করার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে আসছেন; যদিও এ অভিযোগ নাকচ করে এসেছে ইসলামাবাদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com