1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘পাকিস্তান বিশ্বকাপ জিতলে প্রধানমন্ত্রী হবেন বাবর’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হয় পাকিস্তানের। শুরুটা একদমই ভালো হয়নি বাবরদের। পরপর দুই ম্যাচে হেরে যায় পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে চার উইকেটে, পরের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ের বিপক্ষে এক রানে পরাজয়।

মনে হচ্ছিল, বিশ্বকাপ থেকে বুঝি ছিটকে যাচ্ছে পাকিস্তান! সেই কঠিন অবস্থা থেকে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকাকে পর পর দুই ম্যাচে হারায় পাকিস্তান। এভাবে খাদের কিনারা থেকেই উঠে আসে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাওয়া পাকিস্তান। পরে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে যান বাবর আজমরা।

পাকিস্তানের এমন চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখে রীতিমতো মুগ্ধ ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার। তিনি বলেছেন, পাকিস্তান যদি এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়, তা হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর আজম। তিনি ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন।

স্টার স্পোর্টসে ভারত-ইংল্যান্ড ম্যাচের আগ মুহূর্তে মজার ছলে এমনটাই বলেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস ও জিনিউজ ডট ইন্ডিয়া। স্টার স্পোর্টসে ভারত-ইংল্যান্ড ম্যাচের আগ মুহূর্তের সেই ভিডিও ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের মতো ১৯৯২ সালেও একই পরিস্থিতি হয়েছিল পাকিস্তানের। সেবারও বিদায়ের শঙ্কা উড়িয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইমরান খানের নেতৃত্বাধীন দলটি। সেই বিশ্বকাপের পরই রাতারাতি হিরো হয়ে যান ইমরান খান। এর পর ক্রিকেট ছেড়ে রাজনীতিতে অংশ নিয়ে ২৬ বছর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন তিনি। সেই হিসেবে আগমাী ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বাবরকে দেখছেন গাভাস্কার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com