1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পালিয়ে বিয়ে করতে এসে প্রেমিকাকে নিয়ে পালালো বন্ধু আপহরণ মামলায় দুই বন্ধু করাগারে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৪৮ বার দেখা হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রেমিকের সাথে পালিয়েছে প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে প্রেমিক কাজী আনতে গেলে সেই প্রেমিকাকে নিয়েই পালিয়ে যায় বন্ধু।
আর অপহরণের মামলায় প্রেমিক ও তার বন্ধুকে যেতে হলো কারাগারে।
গত সোমবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।
মামলা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের আব্দুল কুদ্দসের ছেলে আটো রিকশা চালক মোঃ হাসান (২৯) এর সঙ্গে একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। একপর্যায়ে হাসান ও তার প্রেমিকা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়।
সে অনুসারে গত সোমবার (১৭ মার্চ) সকাল সারে ৯ টার দিকে বন্ধু মোঃ ইলিয়াস খান (২৩) এর সহয়তায় বাড়ি থেকে পালিয়ে ভান্ডারিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডে আসে। সেখানে হাসান তার বন্ধু ইলিয়াস খানের কাছে প্রেমিকাকে রেখে কাজী আনতে যায়। এই সুযোগে হাসান যেতে বলেছে জানিয়ে ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে নিয়ে পালায়। এরপর হাসান চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর সঙ্গে যোগাযোগে ব্যার্থ হয়। পরে ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও বন্ধুর প্রেমিকা ভান্ডারিয়া বাজারে আসলে স্বজনদের কাছে ধরাপড়ে।

এ ঘটনায় কিশোরির বাবা তাবলীগ জামায়াতে নেত্রকোনা থাকায় এবং মা পর্দাশীল হওয়ায় সংশ্লিস্ট ওয়ার্ডের চৌকীদার মোঃ জামল আকন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণের মামলা করেন। সেই মামলায় পুলিশ হাসান ও ইলিয়াস কে রাতেই গ্রেপ্তার করেছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, ওই কিশোরীকে অপহরণ করায় মামলা দায়ের করা হয়েছে। সে মামলায়  হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে শনিবার কারাগারে পাঠিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com