1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পিরোজপুরের ভান্ডারিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৪৯ বার দেখা হয়েছে

ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মরহুম শাহজাহান মিয়ার ছেলেদের ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের উপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ ছদ্দবেশে সন্ত্রাসী চাঁদাবাজ রায়হান মিয়া (রাহাত) এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বুধবার সকাল ১০ টায় ভান্ডারিয়া জেলা পরিষদ মার্কেট সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ২৭ শে জুন ২০২৪ আনুমানিক রাত ৯ টার দিকে রায়হান মিয়া জাহিদ মিয়া ভান্ডারিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা জ্যোতি নেতৃত্বে বসতবাড়ি ও দোকান ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন মৃত শাহজাহান মিয়ার ছেলে আল আমিন মিয়া। অভিযোগে বলেন হামলা চালানোর পরে দোকান ঘরে তালা লাগানো হয় যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আমাদের পরিবারের সকলকে আহত করে এমনকি আমার বৃদ্ধ একাতর বছর বয়সী মাকে রায়হান ও রায়হানের শালা মাইনুল মারধর করে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
তাৎক্ষণিক সাবেক ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবির হোসেনকে সহায়তা চাইলে তিনি আমাদের কথা আমলে না নিয়ে উল্টো আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে আমাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালায় । এর পরে আমরা আত্মগোপনে থেকে ব্যবসা বানিজ্য পরিচালনা করি। পূনরায় গত ১৪ মার্চ উক্ত সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যা ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিলে তারা অসহায় হয়ে পরেন এবং আদালতে মধ্যেমে আইনের আশ্রায় গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com