1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পোশাকশ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাবুল নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পোশাক শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা করার আন্দোলনের নেতা বাবুল হোসেন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। বাবুল এ সংগঠনের সাধারণ সম্পাদক। পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা জানান, মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে তিনি নিখোঁজ।

সম্ভাব্য সব জায়গা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানায় তার পরিবার। নিখোঁজ বাবুল হোসেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক।

এ বিষয়ে বুধবার (১৫ নভেম্বর) একটি বিবৃতি দেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও শ্রমিকনেতা মন্টু ঘোষ এবং সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম। তারা বাবুল হোসেনকে তার পরিবারের কাছে সুস্থ ও নিরাপদে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

নেতারা বলেন, পোশাকশ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন দমনে সরকার শক্তি প্রয়োগের পথ গ্রহণ করে বিপুল সংখ্যক শ্রমিককে গ্রেফতার করেছে। শ্রমিক আন্দোলনের নেতাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শ্রমিকনেতা বাবুল হোসেন নিখোঁজ হওয়ার ঘটনা মারাত্মক উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে। অবিলম্বে তাকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, শ্রমিকদের যৌক্তিক ক্ষোভ প্রশমনে ঘোষিত মজুরি পুনর্বিবেচনা করা ও শ্রমিকদের দাবি মেনে নেওয়া, আলোচনার মাধ্যমে শিল্পের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com