1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রকাশ হল জয় ও প্রিয়াঙ্কা’র কণ্ঠে ‘দুর্গা মায়ের জয়’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হল জয় ও প্রিয়াঙ্কা বিশ্বাসের কন্ঠে গানের মিউজিকভিডিও ‘দুর্গা মায়ের জয়’। জয় ও প্রিয়াঙ্কার সঙ্গে গানে কোরাস কণ্ঠ দিয়েছেন- সুস্মিতা, মৌমিতা, সুপ্রকাশ। অরুণ সরকারের লেখা গানটির সুর করেছেন অপু আমান। এই গনের একটি মিউজিক ভিডিও-ও তৈরি হয়েছে। যেটি পরিচালনা করেছেন আলী হাসান লিটন।

১ অক্টোবর সন্ধ্যায় সাউন্ড বিডির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর রমনার কালী মন্দিরে এই মিউজিক ভিডিও দৃশ্য ধারণের কাজ হয়েছে। মিউজিক ভিডিওটির মূল মডেল হয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ ও রুহি। জয় এবং প্রিয়াঙ্কাকেও দেখা যাবে তাদের সঙ্গে, আরো আছেন সোহাগ ডান্স গ্রুপের নৃত্যশিল্পীরা। মডেল হওয়ার পাশাপাশি ভিডিওটিতে নাচের কোরিও গ্রাফিও করেছেন সোহাগ।

‘দুর্গা মায়ের জয়’ গানটি নিয়ে জয় বলেন, ‘গত দুর্গাপূজায় ‘মায়ের আগমনী’ শিরোনামে একটা মিউিজিক ভিডিও তৈরি করে ছিলাম। গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়ে ছিলেন অবন্তী সিঁথি। গানটির জন্য ব্যপক সাড়া পাই তখন। অনেক পূজামণ্ডপে তখন গানটি বাজানো হয়েছে। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবারও পূজার জন্য নতুন গান করলাম। এবার আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে প্রিয়াঙ্কা বিশ্বাস। সে অনেক ভাল গেয়েছে এবং অপু আমান অনেক ভাল সুর করেছে। আশা করছি এবারের গান এবং গানের সঙ্গে কোরিওগ্রাফি এসব মিলিয়ে দারুণ একটা মিউজিকভিডিও হয়েছে। আমার বিশ্বাস গতবারের মতো আমার এবারের গানটিও বিভিন্ন পূজামণ্ডপে বাজবে।’

প্রিয়াঙ্কা বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে একটি গান করতে পেরে অনেক ভাল লাগছে। আসলে বিভিন্ন উৎসবকে কেন্দ্রগুলোকে ঘিরে কোন কাজ করতে বেশি ভাল লাগে। ‘দুর্গা মায়ের জয়’ গানটিও অনেক যত্ন নিয়ে করা হয়েছে। আমি আমার সাধ্য মতো ভাল গাওয়ার চেষ্টা করেছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com