1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন হবে, সেই ধারাবাহিকতা চলছে’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফায়ার সার্ভিস এখন আর ঠুনকো দমকল বাহিনী নয়। আগে আগুন নেভার পরে তারা ঘটনাস্থলে আসত। কিন্তু এখন সংবাদ পেতে দেরি ঘটনাস্থলে আসতে দেরি হয় না।

রবিবার রাজধানীর বঙ্গবাজার ফায়ার সার্ভিস সদরদপ্তরে বিশ্বের সর্বাধিক উচ্চতার (৬৮ মিটার) টার্ন টেবল লেডার (টিটিএল) গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ সরকারের আমলে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো হয়েছে। আগে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের গাড়ি আসত। এখন সেই অবস্থা আর নেই। প্রধানমন্ত্রী বলেছিলেন প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন হবে সেই ধারাবাহিকতা চলছে।

২০০৯ সালে সারাদেশে ফায়ার স্টেশন ছিল ২০৮ টি। বর্তমানে সারাদেশে সচল স্টেশন রয়েছে ৪৯০টি। ফায়ার সার্ভিসকে আন্তর্জাতিক মানের এবং সক্ষমতা বাড়ানো হয়েছে এতে সেবার মানও বেড়েছে। এ সরকার ক্ষমতায় আসার আগে ফায়ার সার্ভিসের ছয় হাজার জনবল ছিল। কিন্তু বর্তমানে তা ১৪ হাজারে উন্নীত হয়েছে। কদিন পরে ১৬ হাজার এবং তারপর ৩১ হাজারে উন্নীত করতে কাজ চলছে।

মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস এখন শুধু দুর্যোগে কাজ করছে না। যেকোনো সড়ক দুর্ঘটনায় তারা কাজ করছে। এ সময় আহত বা নিহতদের উদ্ধার করে তাদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিচ্ছে। বর্তমানে সংস্থাটিতে ১৯০ টি অ্যাম্বুলেন্স রয়েছে। আরও ৭৫৭ টি অ্যাম্বুলেন্স কেনা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com