1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রতিদিন প্রতি মুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ভাগ্য হলো এই সংসদে আমরা একের পর এক সদস্যকে হারালাম এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সংসদের এই অধিবেশ শুরুতে আমরা শোক প্রস্তাব নিয়েছি। এরপর অধিবেশন চলাকালে শোক সংবাদ। আজকে আবার শোক প্রস্তাব। এরকম প্রতিদিন প্রতি মুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিক মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে উস্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪৫ এর সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর মৃত্যুবরন করেন। অধিবেশনের শুরুতেই স্পিকার তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সংসদে শোক প্রস্তাব উপস্থাপন করেন।

শোক প্রস্তাবের ওপর আলোচনা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সংসদে আমরা একের পর এক এত সদস্যকে হারালাম এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সংসদের এই অধিবেশ শুরুতে আমরা শোক প্রস্তাব নিয়েছি। এরপর অধিবেশন চলাকালে শোক সংবাদ। আজকে আবার শোক প্রস্তাব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার বর্তমান পরিস্থিতিতেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধি যেন সবাই মেনে চলে। একইসঙ্গে যারা টিকা নিয়েছেন তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

মাসুদা এম রশিদ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা একের পর এক সংসদ সসদ্যকে হারাচ্ছি। আমরা সংসদ সদস্য মাসুদা এম রশিদকে হারালাম এটা আমাদের সংসদের জন্য বিরাট ক্ষতি। তিনি বিভিন্নমুখী প্রতিভার অধিকারি ছিলেন। তিনি বেঁচে থাকলে হয়তো সমাজে আরও অবদান রাখতে পারতেন। তার প্রতিভা আমাদের নারী সমাজকে প্রেরণা জোগাবে।

শোক প্রস্তাবের ওপর আরও বক্তব্য রাখেন সংসদের বিরোধী দলের উপ নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙা, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজস রশিদ, শামীম হায়দার পাটোয়ারি, নাজমা আক্তার, আওয়ামী লীগের মোসলেম উদ্দিন, সিমিন হোসেন রিমি, ওয়াসিকা আয়শা খান, বিএনপির হারুনুর রশিদ প্রমুখ।

শোক প্রস্তাবের পর রেওয়াজ অনুযায়ী প্রয়াত সংসদ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের অধিবেশন বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com