1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে ‌‘শাপলা’ প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন নতুন রাজনৈতিক দলটি।

নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন আটকে আছে এই ইস্যুতে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে ইসির প্রজ্ঞাপন জারির পর এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, তারা ইতিমধ্যে ইসির প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত হওয়ার বিষয়টি জেনেছেন। এই প্রতীক নেবেন কি না সেব্যাপারে দলীয় ফারামে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।

তিনি আরও বলেন, কীভাবে তালিকায় প্রতীক যুক্ত করা হচ্ছে- এই প্রক্রিয়া সম্পর্কে তারা জানতে চাইবেন ইসির কাছে।

এদিকে এনসিপির প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেওয়া হবে। কিন্তু প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে অনড় এনসিপি ও নির্বাচন কমিশন। শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানায় ইসি। শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় কমিশন। তবে এনসিপি শাপলার দাবিতেই অনড় ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com