1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রথম দিন কত আয় করল শাহরুখের ‘ডানকি’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ‘ডানকি’। চলতি বছরেই পরপর দুইটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর ডানকি নিয়েও ভক্তদের উচ্ছ্বাস, উন্মাদনার শেষ নেই।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই সিনেমা। এদিন ভোর থেকেই বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা গেছে শাহরুখ খানের ছবি। ধারণা করা হচ্ছিল, ‘জওয়ান’, ‘পাঠান’-এ দারুণ সাফল্যের পর ‘ডানকি’ হবে কিং খানের হ্যাটট্রিক ব্লকবাস্টার সিনেমা। তবে শুরুর দিনে তেমন কিছুর দেখা মেলেনি। কারণ ‘জওয়ান’ ও পাঠান প্রথম দিনেই হিন্দি সিনেমার সকল রেকর্ড ভেঙেছিল। সেদিক থেকে ডানকি কোনো রেকর্ড গড়তে পারেনি।

সেদিক থেকে মুক্তির প্রথম দিনেই কত আয় করল এই ছবি? বক্স অফিস কালেকশন থেকে দেখা যাচ্ছে, মুক্তির প্রথম দিনে ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ‘ডানকি’। পেছনে ফেলতে পারেনি শাহরুখের সবশেষ দুই সিনেমাকে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘ডানকি’ আয় করেছে ৩২ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৬৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫ কোটি ৫৫ লাখ টাকার বেশি।

অন্যদিকে শাহরুখের সবশেষ মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা ‘জওয়ান’ (৬৫.৫ কোটি রুপি) ও ‘পাঠান’ (৫৫ কোটি রুপি) আয় করেছিল। সেদিক থেকে ‘ডানকি’র আয় পিছিয়েই রয়েছে বেশ।

‘ডানকি’র আয় কম হওয়ার আরও একটি কারণ হচ্ছে, এটি প্যান ইন্ডিয়ান সিনেমা নয়। সকল ভাষায় মুক্তি পায়নি ছবিটি। ফলে তামিল ও তেলেগু ভাষায় মুক্তি না পাওয়া দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে সেভাবে আয় করতে পারেনি শাহরুখের এই ছবি।

‘ডানকি’ সিনেমা নির্মাণ করেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত নির্মাতা রাজকুমার হিরানি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com