1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃত-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২১১ বার দেখা হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তব রূপ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৫ বছর বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অদম্য অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছেন। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃত। পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ সকল সেক্টরের উন্নয়নে বিভিন্ন প্রকল্প কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। যার সুফল পার্বত্য অঞ্চলের জনগণ ভোগ করছে। অন্ধকার পাহাড়গুলো আজ সোলারের আলোয় আলোকিত।

আজ বৃহস্পতিবার বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১৭কোটি ৮১লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৮কোটি ৪১লক্ষ টাকা ব্যয়ে ৫টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৭টি কাজের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর। পরে পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ২ কোটি ৪০লক্ষ টাকা ব্যয়ে ৪টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৩টি কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৭কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে একটি কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুপ রতন সিংহ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com