1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর টিকা ক্যাম্পেইন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর সারা দেশে করোনাভাইরাসের টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

রোববার দুপুরে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যাম্পেইনে একদিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে।

ডা. শামসুল হক আরও বলেন, এ কর্মসূচি নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক ব্রিফ করবেন। সেখানে তিনি বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ মাসেই (সেপ্টেম্বর) আবারও বড় পরিসরে সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করা হবে। ক্যাম্পেইনের আওতায় এক কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হবে। একই সঙ্গে বর্তমান টিকাদান কর্মসূচিও চলমান থাকবে।

দেশে শনিবার পর্যন্ত চার কোটি দুই লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। আর টিকার জন্য নিবন্ধন করেছেন চার কোটি ৪১ লাখ ১৫ হাজার ১৪৫ জন।

যারা এ পর্যন্ত টিকা নিয়েছেন তাদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন দুই কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ১৬১ জন, আর নারী ১ কোটি ৬ লাখ ১৬ হাজার ৪৩৭ জন।

দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯২ লাখ ১৬ হাজার ৮০৪ জন, আর নারী ৬৮ লাখ ১৭ হাজার ১৬৭ জন। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ৬০৫ ডোজ।

ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯৬৯ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৬৪ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫০ লাখ ২ হাজার ৯৩১ ডোজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com