1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রেমে রাজি না হওয়ায় তরুণকে অপহরণ, তরুণী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শেরপুরের এক তরুণকে অপহরণের অভিযোগ উঠেছে তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণী ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বাবা-মেয়েকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার নিজ বাড়ি যাওয়ার সময় নিখোঁজ হন কৃষক মো. নজরুল ইসলামের ছেলে সুমন মিয়া (১৭)। তিনি শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রোববার রাতে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

এজাহারে বাবা-মেয়েসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রী দুই-তিনজন যুবকের সহায়তায় সুমনকে অপহরণ করে বলে এজহারে উল্লেখ করা হয়। রোববার রাতে অভিযুক্ত এক ব্যক্তি ও তার কলেজপড়ুয়া মেয়েকে (১৭) গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অপহৃত সুমনকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।’

তিনি আরও বলেন, ‘মুঠোফোন ট্র্যাকিং করে সুমনের সবশেষ অবস্থান ময়মনসিংহে ছিল। তবে বর্তমানে তার ফোনটি বন্ধ আছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com