1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার ২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নামেন নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম। দুজনে মিলে গড়েন ৭০ রানের উদ্বোধনী জুটি। এ সময় নাঈম ৩৮ রান করে আউট হন মানভ সুথার বলে। ৪০ বলে তার ইনিংসে ছিল ৬টি চারের মার। দলীয় ৯৪ রানের মাথায় আউট হন তামিম। ৫৬ বলে তিনি করেন ৫১ রান।

স্কোর বোর্ডে আর ৬ রান যোগ হওয়ার পর জাকির হাসানকে তুলে নেন সেই সুথার। ১১ বলে জাকির করেন মাত্র ৫ রান। এরপর মাহমুদুল হাসান জয় ও সাইফ হাসানের ব্যাটে এগোচ্ছিল বাংলাদেশ। সেখানে বাগড়া দেন অভিষেক শর্মা। ২২ রান করা সাইফকে নিকিন জোসের ক্যাচ বানান তিনি।

এরপর সৌম্য সরকার ক্রিজে আসেন। কিন্তু ৩ বলে ৫ রান করার পর যুবরাজ সিং দোদিয়ার বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। আকবর আলি, মেহেদী হাসান ও রাকিবুল ইসলাম কিছু সময় পর পর উইকেট বিলিয়ে দিয়ে আসেন। এদের মধ্যে সর্বোচ্চ ১২ রান করেন মেহেদী।

বাংলাদেশের শেষ ভরসা হয়ে টিকে ছিলেন জয়। কিন্তু তিনিও ভুল শটে আউট হয়ে হতাশ করেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। ৪৬ বলে ২০ রান করেন তিনি। রিপন মণ্ডল ৫ রান করে আউট হন সুথারের বলে।

এর আগে ইয়াশ ধুলের ৬৬ রানে ভর করে কোনোমতে ২১১ রান করে ভারত। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com