1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স: এক নজরে পরিসংখ্যান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আর মাত্র একটা দিন। আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের লড়াই দেখার অপেক্ষা শেষ হচ্ছে কালই। লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বযুদ্ধের চূড়ান্ত লড়াই। যে লড়াই শেষে একদল সোনালি ট্রফি হাতে বাড়ি ফিরবে। অন্য দলের সঙ্গী হবে আফসোস! কোন দলের হাতে উঠবে স্বপ্নের ট্রফি? আর্জেন্টিনা নাকি ফ্রান্সের?

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্স নাম লেখানোর পর থেকেই আলোচনা চলছে। গত বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই পরাজয়ের মোক্ষম প্রতিশোধ নেওয়ার সুযোগ লিওনেল মেসিদের সামনে। পাশাপাশি বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচানোর সুযোগও আছে আলবেসিলেস্তদের।

আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপে মুখোমুখি হয়েছে মোট তিনবার। ১৯৩০ সালে আর্জেন্টিনা ১-০ গোলে এবং ১৯৭৮ সালে ২-১ গোলে জিতেছিল। ২০১৮ সালে ফ্রান্স জিতেছিল ৪-৩ গোলে। মোট ১২ মুখোমুখিতে আর্জেন্টিনার জয় ৬, ফ্রান্সের ৩।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com