1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফায়ার সার্ভিসে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ ২০২৪ সকাল ১১টা ৩০ মিনিটে সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া, উপপরিচালক (প্র্রশাসন ও অর্থ) জনাব মোঃ জসিম উদ্দিন, উপপরিচালক (পরিকল্পনা) মোঃ আক্তারুজ্জামান, ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিনসহ অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজউক, বিজেএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ পুলিশ, উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, এনজিও কর্মকর্তাসহ অন্তত ২০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হক স্বাগত বক্তব্যে সকলকে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের অনুরোধ জানান। তিনি অংশীজনদের উদ্দেশে বলেন, “ফায়ার সার্ভিস সর্বদা মানুষের সেবায় কাজ করে। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সেবাকে আরও জনবান্ধব করতে সহায়ক হবে।” একই সাথে তিনি সকলকে কোনো প্রশ্ন থাকলে তা জানতে চাওয়ার অনুরোধ জানান।

অংশীজনের মধ্যে বিজিএমইএ প্রতিনিধি, বিকিএমইএ প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজন তাদের মতামত পেশ করেন। তারা ফায়ার সার্ভিসের সাম্প্রতিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশিক্ষণসহ চলমান সেবা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান। পরে পরিচালক প্রশাসন ও অর্থসহ অন্যান্য কর্মকর্তা বিভিন্ন অংশীজনের প্রশ্নের জবাব দেন এবং তাদের মতামতগুলো লিপিবদ্ধ করা হয়। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com