1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফেনী তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত 

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৫১ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:-ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব এবং গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা’র সহকারী পরিচালক (প্রশাসন-২) মো. মনিরুল ইসলাম।

কর্মশালায় ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসারবৃন্দ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল  আমিন, ইউনিসেফের কর্মকর্তা আব্দুল জলিল, জেলা স্কাউটের সহ-সভাপতি ও সাংবাদিক  একে এম আবদুর রহীমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কাউট-গার্লস গাইড সদস্যরা।

টিকাদান বিষয়ের ক্যাম্পেইনের লক্ষ্য হলো শিশু ও কিশোরদের মাঝে টাইফয়েড প্রতিরোধে সচেতনতা তৈরি করা এবং ভ্যাকসিনেশন কার্যক্রমকে আরও সফলভাবে বাস্তবায়ন করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com