1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফোর্বসের ধনীর তালিকায় বাদ পড়লেন জাকারবার্গ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফোর্বসের প্রকাশিত বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা থেকে বাদ পড়েছে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। শেয়ার ধসের পর ধনী ব্যক্তিদের তালিকায় জাকারবার্গের অবস্থান এখন ১২তম। গত বছরের নভেম্বরেই শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থান ছিল তৃতীয়।

এ ঘটনাকে একদিনেই সম্পদ ধসের সবচেয়ে বড় ঘটনা হিসেবে অভিহিত করেছে ব্লুমবার্গ। প্রায় ৩১ বিলিয়ন ডলার হারিয়েছেন জাকারবার্গ। ফেসবুকের ইতিহাসেও এ ঘটনা প্রথম। বর্তমানে প্রযুক্তি খাতের এ মহারথীর সম্পদের পরিমাণ আনুমানিক ৮৭ দশমিক ৪ বিলিয়ন ডলার।

২০২১ সালের শেষ তিন মাসে মেটার আয় ছিল মাত্র ১০ দশমিক ২৯ বিলিয়ন ডলার। শেয়ার প্রতি আয় ৩ দশমিক ৬৭ ডলার। বিশেষজ্ঞদের পূর্বাভাস ছিল ওই সময়ে মেটার শেয়ার প্রতি আয় থাকবে ৩ দশমিক ৮৫ ডলার।

গত বছরের শেষ তিন মাসে নিয়মিত ফেসবুক ব্যবহারকারী হারিয়েছে। ওয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইন্সটাগ্রামের মতো অন্যান্য মাধ্যমগুলোতে মোটামুটি মানের প্রবৃদ্ধি দেখা গেছে। জাকারবার্গ নিজেই বলেছেন ফেসবুকের এমন কিছু মোকাবিলা করতে হবে যা আগে কখনো হয়নি। ফেসবুকের বর্তমান অন্যতম প্রতিদ্বন্দী টিকটকের ব্যাপারে বলেছিলেন খুবই দ্রুত এটি এগিয়ে যাচ্ছে।

এরইমধ্যে কোম্পানির রিব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে মেটাভার্সের ধারণাও নিয়ে এসেছে মেটা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com