1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফ্যাসিবাদী স্বৈরাচার বিদেশে অর্থ পাচার করে দেশকে পুঙ্গ করে  দিয়েছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার দেখা হয়েছে

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি : ফ্যাসিবাদী স্বৈরাচার বারবার এদেশের অর্থ পাচার করে এদেশকে আর্থিক ভাবে পুঙ্গ করে দিয়েছে  বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী।

তিনি বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার  বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে।  সেখান থেকে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, কেউ দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে না। আপনারা সব সময় মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয়। ইসলাম যেমন একটি শান্তির ধর্ম, তেমনি বিএনপি একটি শান্তির দল।  যখনই দেশে ক্রান্তিকালের সৃষ্টি হয়েছে, তখনই বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কল্যাণে নিয়োজিত থেকেছে।

উপজেলা বিএনপির আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রুহুল আমিন ফকির’র সঞ্চালনায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলীর পুত্র ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম আনার, ইঞ্জিনিয়ার মেহেদি হাসান সোহেল, বিশকাকুনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান রনক, মো. আব্দুল মান্নান বিশ্বাস মো. আশরাফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, যুগ্ন আহবায়ক শাকিল হায়াত খান বাদশা প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষভাবে মোনাজাত করা হয় ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com