1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে: নুর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচাররা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা গত ১৫ বছরে অবৈধভাবে আয়কৃত টাকা দিয়ে এখন দেশে অস্থিতিশীল সৃষ্টি করার লক্ষ্যেই চট্টগ্রামে সহিংস ঘটনা ঘটায়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর গলাচিপায় বিএনপির প্রয়াত নেতা মো. শাহজাহান খানের বার্ষিকীর স্মরণসভায় তিনি এ কথা বলেন।

ভিপি নুর বলেন, এখন নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করার সময় নয়। এতে ফ্যাসিস্টরাই লাভবান হবে এবং ফ্যাসিবাদ আবার দ্রুত কামব্যাক করবে। তাই আমাদের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। প্রধান উপদেষ্টা ও বিএনপির মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলেছেন। এ মূহুর্তে আমাদের জাতীয় ঐক্যের বিকল্প নেই।

গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন শাহজাহান খানের স্ত্রী আনোয়ারা শাহজাহান, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহরাব মিয়া, শাহজাহান খানের ছেলে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শিপলু খান, নাতনি ইন্দিরা কায়সার প্রজ্ঞা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ স্মরণ সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com