1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বগুড়ায় ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্র-সস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ১৩ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে
 বগুড়া জেলা প্রতিনিধি : মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন সেউজগাড়ি সবুজবাগ ধৃত আসামী শ্রী প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১), পিতা-শ্রী গোপাল রায় এর ভাড়াকৃত অবঃ ইঞ্জিনিয়ার জনৈক মোঃ ইউসুফ (৭০) এর পশ্চিম দুয়ারী টিনসেড বাসার দক্ষিণ পূর্ব কর্ণারের কক্ষের মধ্যে হইতে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য ১। মোঃ অহেদুল ইসলাম পটল ওরফে ওয়াহেদুল ইসলাম ওরফে রাহিদুল ইসলাম (৩৩), ২। মোঃ বাবলা ফকির (৩৩), ৩। মোঃ সুজন (৩০), ৪। মোঃ জনি (৩৪), ৫। মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৭), ৬। শ্রী প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১), ৭। মোঃ রনি হাসান (২০), ৮। মোঃ সজিব হোসেন (২৫), ৯। মোঃ মনোয়ার হোসেন হীরা (৩৪), ১০। মোঃ আজিম ২৮), ১১। মোঃ আকাশ আহম্মেদ বিপন (৩০), ১২। মোঃ ফারুক আহম্মেদ (৩৬), ১৩। মোঃ আলম শেখ (৩৫) গণকে ডাকাতির কাজে ব্যবহৃত ১। ০৩(তিন)টি স্টীলের অত্যাধুনিক বার্মিজ চাকু ২। ০১(এক) টি স্টীলের ছোরা, ৩। ০১(এক) টি কোপ দা, ৪। ০১(এক)টি হাতুড়ি ৫। ০১(এক) টি কালো রংয়ের স্কচটেপ, ৬। ৩০ ফুট লম্বা সাদা রংয়ের লাইলনের রশি, ৫। পাইপ সাদৃশ্য লোহার রড ০২(দুই) টি, ৬। কালো প্লাস্টিকের কভার যুক্ত রড সাদৃশ্য বৈদ্যুতিক তারের খন্ডাংশ ০৪(চার) টি, ৭। ০১(এক) কেজি শুকনো মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলাসহ বিভিন্ন থানা এলাকায় ডাকাতিসহ ছিনতাই কার্যক্রম চালিয়ে আসিতেছিল বলিয়া স্বীকার করে।
প্রকাশ থাকে যে, ধৃত ১নং আসামী মোঃ অহেদুল ইসলাম পটল ওরফে ওয়াহেদুল ইসলাম ওরফে রাহিদুল ইসলাম (৩৩) এর বিরুদ্ধে ইতিপূর্বে ১০ টি, ধৃত ২নং আসামী মোঃ বাবলা ফকির (৩৩) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৮ টি, ধৃত ৪নং আসামী মোঃ জনি (৩৪) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, ধৃত ৫নং আসামী মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৭) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, ধৃত ৬নং আসামী শ্রী প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৪ টি, ধৃত ৮নং আসামী মোঃ সজিব হোসেন (২৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, এবং ধৃত ৯নং আসামী মোঃ মনোয়ার হোসেন হীরা (৩৪) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রহিয়াছে। উল্লেখিত মামলাগুলোর মধ্যে মার্ডার মামলা, এসিড অপরাধ দমন আইন, বিস্ফোরক দ্রব্য আইন, অপহরন, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, চুরি, মাদক ও জুয়া আইনসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com