1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের আত্মীয় নৌকার মাঝি!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাকের এক আত্মীয়। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে।

জানা গেছে, কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের আত্মীয় খন্দকার সাইফুল্লাহ রুবাই।

খন্দকার সাইফুল্লাহ রুবাইয়ের চাচা খন্দকার আবু জাফর বিয়ে করেন খন্দকার মোশতাকের মেজো বোনের মেয়ে খন্দকার আমাতুল শারমিনকে। সেই সূত্রে খন্দকার সাইফুল্লাহ রুবাই হলেন খন্দকার মোশতাকের ভাগ্নি জামাই খন্দকার আবু জাফরের ভাতিজা।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুল্লাহ রুবাইয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ খন্দকার মোশতাক আমাদের আত্মীয় হন। এর বেশি কিছু বিস্তারিত বলতে চাননি।

কুমিল্লা সিটি করপোরেশনের ধনেশ্বর গ্রামে গিয়ে খন্দকার আবু জাফর আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিয়ের কথাটি সত্যি এবং খন্দকার মোশতাক আত্মীয় এ পরিচয় দিতে আমি বিব্রতবোধ করি এবং এই পরিচয় লুকিয়ে জীবনযাপন করতে চেষ্টা করি। আমাদের এক ছেলে এক মেয়ে। ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মেয়ে ডাক্তার। তাদের রেখে আমরা এখানে বসবাস করছি।

লালমাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, আসলে আমি এ বিষয়ে জ্ঞাত নই- উনি মোশতাকের কেমন আত্মীয়। মনোনয়নের সিদ্ধান্ত বিষয়ে আমি কিছু জানি না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com