1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল হচ্ছে: মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন গেজেট আকারে প্রকাশ করা হবে।

যাদের খেতাব বাতিল হচ্ছে, তারা হলেন- ক্যাপ্টেন নূর চৌধুরী (বীর বিক্রম খেতাব পাওয়া), মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম খেতাব পাওয়া), রাশেদ চৌধুরী (বীর প্রতীক খেতাব পাওয়া) ও মোসলেহ উদ্দিন খান (বীর প্রতীক খেতাব পাওয়া)।

সর্বোচ্চ আদালত ওই খুনিদের ফাঁসির আদেশ দিলেও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও গেজেটে তাদের নাম থাকার বিষয়টি নিয়ে সমালোচনা হলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কিছুদিন আগেই এই চার খুনির খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com