1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৮০ লাখ টাকা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঈদের বাকি আর মাত্র একদিন। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে যেভাবে পারছেন ঘরমুখো হচ্ছেন। শেষ সময়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যাপক চাপ বেড়েছে। সড়কের কালিহাতী উপজেলার চরবালা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এ দিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

শনিবার (১৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

জানা যায়, শুক্রবার রাত ১২টা পর্যন্ত টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে ৩৩ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ২০ হাজার ৬৮৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

এর আগে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়, এতে টোল আদায় হয় ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা। গেল ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮০২টি যানবাহন বেশি পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৫৮ লাখ ৬৬ হাজার ১০০ টাকা বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com