1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, বান্দরবান কর্তৃক স্থানীয় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

মো: রমজান আলী, স্টাফ রিপোর্টার : বান্দরবান পার্বত্য জেলার বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে সেক্টর

সদর দপ্তর, বান্দরবান নিরলসভাবে দায়িত্ব পালন করছে। বান্দরবান সেক্টর অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা
ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সময়ে
মানবিক জনসেবামূলক কাজের অংশ হিসেবে নগদ আর্থিক সহযোগিতাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, বস্ত্র
বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে সম্প্রীতি সুদৃঢ়করণে
বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে, যা বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।
১৪ জানুয়ারি ২০২৫ তারিখ (মঙ্গলবার) সেক্টর সদর দপ্তর, বান্দরবান এর সার্বিক ব্যবস্থাপনায় বর্ডার গার্ড
পাবলিক স্কুল এন্ড কলেজ, ক্রাইক্ষ্যংপাড়া সংলগ্ন এলাকায় স্থানীয় অসহায় ও দুঃস্থদের মাঝে সর্বমোট ১৫০টি শীতবস্ত্র
(কম্বল) বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বান্দরবান সেক্টরের সম্মানিত সেক্টর কমান্ডার কর্নেল
মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি এবং অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর খন্দকার
মোর্শেদ জামানসহ অন্যান্য পদবীর বিজিবি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেজর খন্দকার মোর্শেদ জামান
অতিরিক্ত পরিচালক (অপারেশন)
বিজিবি, সেক্টর সদর দপ্তর, বান্দরবান

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com