1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টায় ভারতীয় মিডিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: গত ৫ আগস্ট বাংলাদেশে যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে তাতে ভারতীয় গণমাধ্যম খুশি নয় বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির মিডিয়া বাংলাদেশ সম্পর্কে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এবং বিশ্বজুড়ে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

রোববার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছরের যাত্রা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়। তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো চেষ্টা চালাচ্ছে। এটি খুবই আনফেয়ার। গত ৫ আগস্টের পর দেশে অল্প কয়েক দিন পরিস্থিতি খারাপ থাকলেও এখন স্থিতিশীলতা এসেছে বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, তা পরিকল্পিত বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, এটি দুদেশের কারও জন্য সুখকর হবে না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি। তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার।

অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ১৯৯০ সালের পর যখন গণতন্ত্র আসবে আমরা ভাবতে শুরু করলাম, তখন রাজনীতিতে বিরোধী মত দমন করা হয়েছে এবং স্বজনপ্রীতি হয়েছে। রাজনীতিতে সন্ত্রাসীদের জায়গা দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ হয়েছে। এখন মানুষ বদলালেও মানসিকতা বদলায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com