1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার কোচ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা এখন পুরো বাংলাদেশে। আর ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ হলে তো আরও কথাই নেই। আর্জেন্টিনার গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে করা মেসির গোলের পর বাংলাদেশের আর্জেন্টিনারে ভক্তদের সেই গোল উদযাপনের ভিডিও নজর কাড়ে আন্তর্জাতিক গণমাধ্যমের।

এরপর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করে সামাজিক মাধ্যমে। এবার বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

শনিবার (৩ ডিসেম্বর) নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার ডি স্পোর্টস রেডিওতে কর্মরত সাংবাদিক করোল ডিয়েগো সারা বিশ্বে আর্জেন্টিনার সমর্থন সম্পর্কে প্রশ্ন করেন স্কালোনিকে। সেই প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ডিয়াগো (ম্যারাডোনা) অসংখ্য সমর্থক রয়েছে। পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত।

তিনি আরও বলেন, এটা আসলেই দারুণ এক অনুভূতি। আমাদের ফুটবল বিশ্বের নানা প্রান্তের মানুষ ভালবাসে। বাংলাদেশকে ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com