1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশে প্রযুক্তিতে চাকরির সুযোগ সৃষ্টি করতে চায় বিশ্ব ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে এ সাক্ষা‌ৎ হয়।

এসময় বাংলাদেশে প্রযুক্তি বিষয়ে চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি তথ্যপ্রযুক্তি স্থাপনা তৈরির আগ্রহ প্রকাশ করেন বিশ্ব ব্যাংকের গ্লোবাল ডিরেক্টর মোনা হাদ্দাদ।

নাহিদ ইসলাম বলেন, আমাদের দেশে বেকারত্ব একটি বড় সমস্যা। যাকে কেন্দ্র করেই মূলত আন্দোলনের সূচনা হয়েছিল। আমাদের একটি বড় কমিটমেন্ট হচ্ছে কর্মক্ষেত্র তৈরি করা। আমাদের দেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সারদের একটি বড় ভূমিকা আছে। কিন্তু অবকাঠামো না থাকায় আমরা সে সুযোগ কাজে লাগাতে পারছি না। ডিজিটাল সেক্টরে কর্মক্ষেত্র তৈরি করতে আমরাও আগ্রহী। এক্ষেত্রে বিশ্বব্যাংকের সহযোগিতা আমাদের প্রয়োজন।

প্রকল্প বিষয়ে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আমরা নতুন কোনো প্রকল্পের বিষয়ে ভাবছি না। পুরনো যে প্রকল্প আছে সেগুলোকে কীভাবে আরও সময়োপযোগী করা যায় সে বিষয়ে চিন্তা করছি।

উপদেষ্টা আরও বলেন, তথ্যপ্রযুক্তির প্রকল্পগুলো নিয়ে সাধারণ মানুষের মনে একটা অনাস্থা তৈরি হয়েছে। এক্ষেত্রে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করা হলেও তার ফলাফল আশানুরূপ হয়নি। সেই প্রকল্পগুলো যাচাই-বাছাই করা হচ্ছে, যেহেতু বিশ্বব্যাংক বেশ কিছু প্রকল্পের সঙ্গে জড়িত তাই তাদেরও যদি কোনো পরামর্শ বা কোনো বিষয়ে বলার থাকে সেটাও তারা নির্দ্বিধায় বলতে পারে।

প্রকল্পগুলোর নিরপেক্ষ মূল্যায়ন না হলে ভবিষ্যতে কাজ করা কঠিন হয়ে যাবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিশ্ব ব্যাংকের প্রোগ্রাম লিডার সোলায়মান কুলিবালি, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট হোসনা ফেরদৌস সুমি এবং ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্ণা রায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com