1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশে ফেরত আসছে শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি, সম্মত ভারত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার দেখা হয়েছে

নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক; ভিসা সহজ, জ্বালানি ও সার সরবরাহ বাড়ানোর আশ্বাস
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের রাজধানী নয়াদিল্লি-তে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গেও বৈঠক করেন।
বিবৃতিতে বলা হয়, আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় হয়েছে।
ড. খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে, যেখানে পারস্পরিক আস্থা, সম্মান ও উভয়পক্ষের সুবিধাকে গুরুত্ব দেওয়া হবে।
শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনগত প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।
এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-কে প্রত্যর্পণের বিষয়টিও পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।
বৈঠকে জয়শঙ্কর জানান, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—আরও সহজ করা হবে।
অন্যদিকে, জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনায় ভারত থেকে ডিজেল সরবরাহের জন্য ধন্যবাদ জানিয়ে সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন খলিলুর রহমান। জবাবে মন্ত্রী পুরী ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
তিন দিনের সফরে দিল্লিতে অবস্থান শেষে পররাষ্ট্রমন্ত্রী আগামী ৯ এপ্রিল মরিশাসের উদ্দেশে রওনা হবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com