1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে: খন্দকার মোশাররফ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। সরকার এর লাগাম টেনে না ধরে বরং এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির পেছনে যারা জড়িত তাদেরকে উৎসাহিত করছে। যার ফলে প্রতিনিয়ত চাল-ডাল থেকে শুরু করে খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।

রবিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, বিগত করোনার কারণে এদেশে গরিবের সংখ্যা বেড়েছে। আগে যেখানে শতকরা ২০ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিল করোনার কারণে আরো ২০ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে এসেছে। মধ্যবিত্তরা নিম্নমধ্যবিত্তে পরিণত হয়েছে। আজকে আয় কমে গেছে কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আজকে বহু মানুষ অনাহারে থাকে।

তিনি বলেন, এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সিন্ডিকেটের সাথে যারা জড়িত তারা বেশিরভাগ আওয়ামী লীগের সমর্থক। তাই তাদেরকে সুযোগ দেয়ার জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ২০০৮ সাল থেকে এই সরকার গায়ের জোরে ক্ষমতায় বসে আছে। আপনারা জানেন গত নির্বাচনে ৩০ তারিখের ভোট আগের রাতে ডাকাতি করে নিয়ে গেছে। তাই এদেশের জনগণের জন্য এই সরকারের কোনো দায় নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com