1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে

বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৪ ইং)এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ৮ম সভা কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ও এফবিসিসিআই- এর সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং মোতাহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

সভায় এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আহমেদ, টিএমএসএস-এর চেয়ারম্যান প্রফেসর ড.হোসনে আরা, সিনিয়র পরিচালক হাসেন আলী, এম শরিফুল ইসলাম বাবু, গোলাম সারওয়ার রবিন, মোঃজাহাঙ্গীর আলম, ইদ্রিস আলী, মোঃ মাঈনুল হোসেন, ফরহাদ হোসেন আকন্দ, তারিকুল ইসলাম খান,আসিফ জসিম,চন্দন কুমার শাহা,হাবিবুল ইসলাম বাবলু সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্তিত ছিলেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সিইও সুশান্ত কুমার প্রামানিক (সাবেক অতিরিক্ত সচিব)।
সভায় বর্তমান প্রেক্ষাপটে নিয়মিত এজেন্ডা নিয়ে আলোচনা ছাড়াও বিশেষত আইন শৃঙ্খলাজনিত বিভিন্ন বিষয়, হিমাগারসমূহের নিরাপত্তাজনিত বিষয়ে সতর্কতা অবলম্বন, প্রকৃত আলু চাষী ও ব্যবসায়ীসহ হিমাগার মালিকগণের দায়িত্বশীল ভূমিকা গ্রহণত্তোর বাজার স্থিতিশীল রেখে বর্তমান সরকারকে কীভাবে সহযোগিতা করা যায় তার উপর বিশদ আলোচনা করা হয়।
শেষে সকল পরিচালক তাদের মতামত প্রদানের মাধ্যমে এসোসিয়েশনের সভাপতি ও ঊর্ধতন সহ-সভাপতি এবং সহ-সভাপতিকে সময় উপযোগী যেকোন দায়িত্বশীল ও বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করার জন্য সর্বসম্মতি প্রদান করেন।
পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা এবং বন্যা দুর্গতদের পাশে প্রত্যেককে এগিয়ে আসার আহবান জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com