1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশ দূতাবাসের ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে শ্রেয়া ঘোষাল!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ মে, ২০২২
  • ৫৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। নিজের কণ্ঠের যাদুতে গড়ে তুলেছেন অগনিত ভক্ত। গান গাওয়ার পাশাপাশি তিনি ভালো নাচতেও পারেন।

নিজের কাজ নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি বহুবার। তবে এবারই প্রথম একটি বিতর্কিত কাণ্ডের জন্য খবরের শিরোনাম হলেন। যদিও এ বিষয়ে শ্রেয়া সরাসরি সম্পৃক্ত কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনা ঘটেছে কলকাতায় থাকা বাংলাদেশের উপ দূতাবাসে। শ্রেয়া ঘোষালের নাম ভাঙিয়ে দূতাবাসের সঙ্গে ৮ লাখ টাকার প্রতারণা করেছে একটি সংস্থা। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন কলকাতা প্রতিনিধি।

তিনি জানান, ঘটনা সত্য। এ বিষয়ে কলকাতা পুলিশের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যে সংস্থাটি শ্রেয়া ঘোষালের নাম ভাঙিয়ে দূতাবাস থেকে টাকা হাতিয়ে নিয়েছে তাদের খুঁজে বের করা চেষ্টা করছে।

এদিকে আরও জানা যায়, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

বাংলাদেশ উপ দূতাবাসের একটি সূত্র থেকে জানা যায়, এ বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মুম্বাইয়ের হিট মেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গে উপ দূতাবাসের চুক্তি হয়।

উক্ত কোম্পানি শ্রেয়ার অনুষ্ঠানের জন্য উপদূতাবাস থেকে আট লাখ টাকা অগ্রিম নেয়। এই ৮ লাখ টাকা পেয়েছেন বলে স্বীকার করে শ্রেয়া ঘোষাল নামের একটি ইমেইল অ্যাকাউন্ট থেকে ধন্যবাদও জানানো হয় দূতাবাসকে।

অগ্রিম সেই ৮ লাখ টাকা হিট মেকার্সের ডিরেক্টর কৃষ্ণকুমার শর্মার অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন দূতাবাস। তারা আরও জানান, এ বিষয়ে আরও তদন্ত শুরু হবে। কিন্তু ঈদের ছুটি থাকায় এখন কোন বিষয়ে পরিস্কার করে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই ঈদের ছুটি শেষ হলেই বিস্তারিত সবাইকে জানানো যাবে।

এদিকে শ্রেয়া ঘোষালের এ বিষয়ে এখনও কোন মন্তব্য পায়নি কলকাতায় থাকা বাংলাদেশের উপ দূতাবাস ও প্রতিদিন। তাই আপাতত ঈদের ছুটি শেষ হলেই বোঝা যাবে ঘটনার বিস্তারিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com