1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১১ মে) নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক শেষে জানান, সীমান্ত সুরক্ষা জোরদার ও অবৈধ অনুপ্রবেশ রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৪৫ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সীমান্তবর্তী এলাকার জনবিন্যাসে পরিবর্তন এসেছে, যা নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। তাই দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ জরুরি হয়ে উঠেছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসন ছিল অন্যতম প্রধান ইস্যু। দলটি পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা দুর্বল রাখার অভিযোগ করে আসছিল।
এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও অতীতে সীমান্তে বিএসএফকে জমি না দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com