1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাঙালির সংগ্রামের সূতিকাগার ঢাবি : সংস্কৃতি প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার-স্বাধীনতা আন্দোলনসহ বাঙালির সকল আন্দোলন-সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। স্বাধীনতা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখান থেকেই বাঙালির মুক্তি সংগ্রামের বীজ অঙ্কুরিত হয়েছে। এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছে।

প্রতিমন্ত্রী আজ সোমবার রাতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এণ্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫তম কেন্দ্রীয় নাট্যোৎসব ২০২১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নাট্যোৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এণ্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেতা, নির্দেশক ও নাট্য উদ্যোক্তা রামেন্দু মজুমদারকে থিয়েটার এণ্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, ‘শতবর্ষের এই আলোকতীর্থে স্বাধীনতার এই বীজভূমে আমাদের সৃষ্টির এই উৎসব সত্তা ও স্বপ্নের ভাষায় করি কলরব’- এই আহ্বান নিয়ে ১২ দিনব্যাপী ‘১৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নাট্যোৎসব ২০২১’ আজ ২১ মার্চ থেকে শুরু হয়ে আগামী পহেলা এপ্রিল পর্যন্ত চলবে এবং উৎসবে মোট নয়টি নাটক মঞ্চস্থ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com