1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বার্সার সঙ্গে চুক্তি শেষ মেসির

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৫৪ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ৭ হাজার ৫০৪ দিন আগে ন্যাপকিন পেপারে স্বাক্ষর করে যোগ দিয়েছিলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। এরপর গেল সাড়ে ৭ হাজার দিনে তার সঙ্গে কখনও চুক্তির মেয়াদ শেষ হয়নি কাতালান ক্লাবটির। মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তি হয়েছে বার্সার সঙ্গে। কিন্তু দীর্ঘ এই ফুটবল ক্যারিয়ারে এবারই ঘটল ব্যতিক্রম ঘটনা। ৩০ জুন কাতালানদের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি আর্জেন্টাইন সুপারস্টার।

    আজ ১ জুলাই থেকে লিওনেল মেসি আর বার্সেলোনার খেলোয়াড় নন। তার মানে এই নয় যে তিনি আর কাতালান ক্লাবটির হয়ে খেলবেন না। তার সঙ্গে চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বার্সেলোনার প্রেসিডেন্ট ইউয়ান লাপোর্তা। তাদের বিশ্বাস মেসি তার চুক্তি নবায়ন করবেন। সে কারণে তিনি বার্সা সমর্থকদের শান্ত থাকতে বলেছেন। তাদের দৃঢ় বিশ্বাস মেসি শিগগিরই কলম হাতে তুলে নেবেন এবং আবার নীল-লাল রঙের জার্সি পড়ে মাঠে নামবেন।

    কিন্তু এই মুহূর্তে মেসি ফ্রি। তিনি চাইলে বার্সেলোনা ছেড়ে যেকোনও ক্লাবে যোগ দিতে পারবেন।

    তবে মেসিকে নিয়ে গুঞ্জনও ছড়াচ্ছে বেশ। কেউ কেউ বলছেন মেসি তার সাবেক কোচ পেপ গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন। তবে আগামী চার-পাঁচদিনের আগে কিছুই বলা যাচ্ছে না। মেসি ও তার বাবার চাওয়া-পাওয়ার সঙ্গে বার্সেলোনা একমত হলেই আবারও কাতালানদের জার্সি গায়ে মাঠে দেখা যাবে মেসিকে।

    অবশ্য আর্থিক সংকটের কারণে বার্সা এবার কালক্ষেপণ করছে মেসি ও তার বাবার দাবি-দাওয়া মেনে নিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com